ঢাকা
বোর্ডের এইচএসসির প্রবেশপত্র বিতরণ ২৮ মার্চ পর্যন্ত স্থগিত
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বোর্ডের আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষারপ্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা এক আদেশে ঢাকা বোর্ডের আওতাধীন সব কলেজের অধ্যক্ষদের এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।
